মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন




ঢাকায় কতটুকু বৃষ্টি হলো?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৫:০২ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Rain বৃষ্টি
file pic

সকাল থেকে রাজধানী ঢাকার মুখ ভার। এর মধ্যে বুধবার সকাল ৮টার দিকে এবং পরে ১০টার পর দুই দফায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে এর চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। দুই দিন আগেও দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। রাজধানীতে গরম কম নয়।

এর সঙ্গে আছে ধুলাবালু। রাস্তার দুই পাশের গাছের সবুজ পাতার ওপর ধুলার আস্তরণে পাতার আসল রং মুছে গেছে। এর মধ্যে আজকের বৃষ্টি। তবে এর পরিমাণ খুবই কম। এ বৃষ্টি নগরবাসীর জন্য কাঙ্ক্ষিত হলেও এর পরিমাণ তুষ্ট করতে পারেনি।

যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে, তা গতকালের আবহাওয়া বার্তায় বলা হয়েছিল। সে অনুযায়ী আজ সকাল আটটার দিকেই ছিটেফোঁটা বৃষ্টি হয়। এরপর ১০টার দিকে চারদিক অন্ধকার করে মেঘ জমে। শুরু হয় মেঘের গর্জন। কিন্তু যত গর্জাল তত বর্ষাল না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একে সামান্য বৃষ্টিই বলেন আবহাওয়াবিদেরা। তবে সিলেটে এ সময় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এর পরিমাণ ২২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ প্রথম আলোকে বলেন, ঢাকার পাশাপাশি আজ দক্ষিণ ও উত্তর–পূর্বের সিলেটে বৃষ্টি হয়েছে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের মেঘ কমে এসেছে। এই মেঘ জড়ো হয়েছে দক্ষিণাঞ্চলের দিকে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর আশঙ্কা আছে। ২২ মার্চ পর্যন্ত এই প্রবণতা থাকবে।

তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন প্রাক্‌ মৌসুমি বায়ুপ্রবাহের সময়। এ সময় মেঘ ও বৃষ্টি হবে, তা স্বাভাবিক। আর কালবৈশাখীর মেঘ সাধারণত গঠন হয় দুপুরের পর থেকে। এরপর ঝড় ওঠে।

আজ সকাল ১০টার পর আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD