সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন




শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৮:৪৬ pm
LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ তেল গ্যাস অনুসন্ধান gas
file pic

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামী শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ানবাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD