মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন




কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত, গতিবেগ ১৯০ কিমি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ মে, ২০২৩ ৩:৪৪ pm
সাগরপথ সাগর পথ Fishing trawler ট্রলার বোট BOAT Fishing trawler কক্সবাজার ট্রলার Fishing trawler ট্রলার নৌকা বাইচ cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর বঙ্গোপসাগর trawler জাহাজ bandarban পর্যটন বান্দরবান tourism and recreation venues resorts ship china war launch sea চীন যুদ্ধ জাহাজ সমুদ্র fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা Bangla Channel বাংলা চ্যানেল সাঁতার সেন্টমার্টিন টেকনাফ শাহপরী দ্বীপ Bangla Channel বাংলা চ্যানেল সাঁতার সেন্টমার্টিন টেকনাফ শাহপরী দ্বীপ সেন্টমার্টিন
file pic

বঙ্গোপসাগরের অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলের দিকে আরও এগিয়ে আসছে। এর গতিবেগ বাড়তে থাকায় কক্সবাজারে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে শনিবার (১৩ মে) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনও সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। এজন্য কক্সবাজারকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। যার অগ্রবর্তী অংশের প্রভাব পড়তে শুরু করবে আজ সন্ধ্যা থেকেই।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল ১৪ মে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। ১৩ মে সন্ধ্যা থেকে কক্সবাজার ও আশপাশের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD