বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন




জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তি উদযাপন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ মে, ২০২৩ ৯:১৬ pm
Jiban Bima Corporation জীবন বীমা কর্পোরেশন জীবন বীমা করপোরেশন Bangladesh-Jiban-Bima-Corporation-
file pic

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে ‘সূবর্ণজয়ন্তী-২০২৩’ বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়েছে। রোববার বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সূবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে সরকারের অতিরিক্ত সচিব করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সিরডাপ মিলনায়তনে সুবর্ণজয়ন্তীর আলোচনার আয়োজন করা হয়। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ আলোচনায় অংশ নেন। জীবন বীমা করপোরেশনের দীর্ঘ পথচলার ভিডিও প্রদর্শনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, জেবিসি পরিচালনা বোর্ডের চেয়াম্যান মো. আসাদুল ইসলাম, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান ড. সোহরাব হোসেন, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান এবিএম আব্দুল হান্নান, করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর পারভিন সিদ্দিকা।

আলোচনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, জীবন বীমা প্রতিষ্ঠানগুলোকে মানুষের আস্থা অর্জন করতে হবে। নবায়ন প্রিমিয়াম ঝরার হার কমাতে হবে। বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠানে দাবি পরিশোধের হার মাত্র ৬৬%। তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, জেবিসির দাবি পরিশোধের হার ৮৭%। তিনি এই হার আরও বাড়িয়ে জনগণের আস্থা অর্জনের জন্য বীমা প্রতিষ্ঠানগুলোকে আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সূবর্ণজয়ন্তীর আলোচনার সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা শেষে ‘সূবর্ণজয়ন্তী-২০২৩’ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বৃহৎ একটি কেক কেটে জীবন বীমা করপোরেশনের ৫১তম জন্মদিন উদযাপন করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD