মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন




প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ মে, ২০২৩ ১০:০১ am
মহাবিশ্ব sky গ্রহাণু Moon Chandra Grahan Sutak timing lunar eclipse চন্দ্র গ্রহণ চন্দ্রগ্রহণ cop কপ গ্রহাণু nasa নাসা satellite space orbit surface solar moon planet কৃত্রিম উপগ্রহ মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রহাণু Astronauts Outer space মহাকাশ নভোচারী মহাকাশে-নভোচারীরা মহাকাশচারীরা মহাকাশচারী Lunar mission চন্দ্রাভিযান
file pic

প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছে সৌদি আরবের নারী। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিয়ম স্পেসের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে রওনা হবে মহাকাশ যান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্তন ক্যান্সার বিশেষজ্ঞ রায়ানা বারনাবি প্রথম সৌদি নারী হিসেবে মহাকাশে যাচ্ছেন। এই যাত্রার তার সঙ্গী হবেন আরেক সৌদি নাগরিক যুদ্ধবিমানের পাইলট আলি আল-কারনি।

অ্যাক্সিয়ম মিশন-২ যানটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ফ্লোরিডার দক্ষিণের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়ে যাত্রা করবে। দলটিতে থাকবেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটসন এবং টেনেসির ব্যবসায়ী জন শফনার। তারা দুজন পাইলট হিসাবে কাজ করবেন। পুরো দলটি মহাকাশে ১০ দিন অবস্থান করবে।

বারনাবি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রথম সৌদি নারী মহাকাশচারী হওয়ায়, আমি এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছি। বিপুল ভালোবাসা ও সম্মান পেয়ে আমি খুব খুশি।’

 

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD