শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন




প্রগ্রেসিভ ও সানলাইফে পর্যবেক্ষক নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জুন, ২০২৩ ৪:৩৯ pm
বীমা বিমা Insurance Development and Regulatory Authority of Bangladesh IDRA বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ idra
file pic

সানলাইফ ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটির কর্তৃপক্ষ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুটির মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আইডিআরএর পরিচালক আব্দুল মজিদকে।

আর সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আইডিআরএর পরিচালক শাহ আলমকে। দুজনই বিমা উন্নয়ন ও কর্তৃপক্ষের পরিচালক ও সরকারের উপ-সচিব।

কোম্পানি দুটির বিরুদ্ধে বিমা দাবি পরিশোধ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানি দুটিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে আইডিআরএ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD