ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অন লাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২২ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান।
কোম্পানির পরিচালক, উদ্যোক্তা, অডিট কমিটির চেয়ারম্যান, শেয়ারহোল্ডারদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো. সরোয়ার কামাল। শেয়ারহোল্ডাররা কোম্পানির নতুন নাম ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি’ এবং প্রচলিত ব্যবসার পাশাপাশি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যবসার অনুমোদন করেন।