শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন




ইসলামী ব্যাংকের লভ্যাংশ আনুমদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৬:০৪ pm
Islami Bank Bangladesh Limited IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইবিবিএল
file pic

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের আনুমদন দেয়া হয়। এছাড়া অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে ২০২২ সালের আর্থিক বিবরণী এবং ব্যাংকের নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেয়া হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এতে সভাপতিত্ব করেন। এ সভায় ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি’র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং বিদেশী প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD