বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন




প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ১০:৫১ am
pm hasina hasina pm হাসিনা শেখ প্রধানমন্ত্রী পিএম
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সাক্ষাৎ করবে মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রতিনিধি দলটি চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় নিয়ে ঢাকায় এসে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফর শেষে উজরার শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে বাড়তি কয়েকঘণ্টা ডোনাল্ড লু’র ঢাকায় থাকার কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD