শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন




রোয়াংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

রুমা-থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৫:০০ pm
Saejk Valley Tour Resort Hotel Booking Rangamati Chittagong সাজেক ভ্যালি ভ্রমণ রিসোর্ট হোটেল বুকিং দার্জিলিং মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি Hill Tracts Rangamati Khagrachhari Thanchi Chittagong Bangladesh Parjatan Corporation haour Bandarban Tourism Border Guards Bangladesh BGB Military force security border বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত উখিয়া সীমান্ত গোলাগুলি হাওর বুক ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম পর্যটন বান্দরবান রোয়াংছড়ি রুমা‌ থান‌চি‌ আলীকদম বান্দরবান বান্দরবান রোয়াংছড়ি রুমা থানচি
file pic

বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

শুক্রবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলা ছাড়া বান্দরবানের অন্যান্য সব উপজেলায় পূর্বের মতো স্থানীয় ও বিদেশী পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে, র‍্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের কারণে পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে গত বছর ১৭ অক্টোবর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD