বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন




পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ১০:৪৯ am
accidents aircraft Indian Air Force IAF crashed MiG-21 crash India's fleet accidents pilots killed Indian pilot প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট প্রশিক্ষণ বিমানবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার প্রতিরক্ষা সংঘর্ষ Helicopter Aircraft type rotorcraft rotors fly Air হেলিকপ্টার আকাশযান উড্ডয়নক্ষম উড়োজাহাজ Helicopter Aircraft type হেলিকপ্টার helicopter crashed হেলিকপ্টার বিধ্বস্ত
file pic

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কাছে ক্রিকিনো গ্রামে এই দুর্ঘটনা ঘটনা। খবর এএফপির।

দেশটির দমকল বাহিনী বলেছে, খারাপ আবহাওয়া থেকে বাঁচতে মানুষ এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্রিকিনোর একটি এয়ারফিল্ডে এই দুর্ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, ওয়ারশ থেকে ৪৫ কিলোমিটার দূরের ক্রিকিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২০৮ মডেলের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD