বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন




স্বৈরশাসকদের সহিংস থাবা থেকে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে: জয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১০:২৬ am
Prime Minister Sheikh Hasina's ICT Adviser Sajeeb Wazed Joy সজীব ওয়াজেদ জয়
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থিদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

মঙ্গলবার তার নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

জয় লিখেছেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পর বাংলাদেশ আরও অনেক বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে পাকিস্তানি ধাঁচের স্বৈরাচার শুরু হয়।

তিনি লেখেন, মোশতাক, জিয়া ও এরশাদ তাদের দুঃশাসনকে বৈধতা দিতে আইয়ুব-ইয়াহিয়ার পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করেছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রপ্রধানের সমর্থনে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে।

জয় বলেন, যত দিন যাচ্ছে— বাংলাদেশের জনগণ গোলামি করার আকাঙ্ক্ষা থেকে দেশকে শুদ্ধ করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD