বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন




৪ দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১০:১৯ am
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর।

আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে।

গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন, যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন, এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। যারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন।

নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে কারও ইতোমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টও আছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD