বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন




ডিজিটাল বাংলাদেশ করে শেখ হাসিনা জাতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন: মোস্তাফা জব্বার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ১১:২৯ am
Minister of Post and Telecommunication Mustafa Jabbar ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোস্তাফা জব্বার
file pic

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, আর শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করে জাতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম তিনি শুরু করেছেন। স্মার্ট বাংলাদেশের কারিগর হচ্ছে নতুন প্রজন্ম।’ নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর বলেও মন্ত্রী উল্লেখ করেন।

বুধবার (১৬ আগস্ট) ঢাকায় জিপিও মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও ভিডিও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রধান ড. মো: মহিউদ্দিন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম আলী, বিটিসিএল’র ডিএমডি সঞ্জিব ঘটক এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী আনিতা নাসরিন, সুমাইয়া আক্তার এবং সামিনা আক্তার বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমাদের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার চূড়ান্ত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।’

পরে মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD