শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন




ঢাকার আদালতে পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৩:২৪ pm
কারাদণ্ড মামলা SC Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানি দুই নাগরিকের কাছ থেকে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় পাকিস্তানের করাচির পাঞ্জাবের মুলতান থানার এলাহী বক্সের ছেলে আল্লা বক্সরের (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় দেন।

রায় ঘোষণার আগে আল্লা বক্সকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলার আরেক আসামি করাচির গুলশান-এ-ইকবালের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হারুন (৬০) মামলার বিচার চলাকালে মারা গেছেন। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ওই দুই পাকিস্তানি নাগরিক এয়ারলাইনসে করে বিমানবন্দর নামেন। বের হওয়ার সময় এপিবিএন ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন পায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দর থানায় মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। মামলাটি তদন্ত করে সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেওয়ান কউসিক আহমেদ ওই বছরের ৩০ মে পাকিস্তানি ওই দুই নাগরিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরের বছর ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জন আদালতে সাক্ষ্য দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD