শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন




জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিবৃতির প্রতিবাদ জানাবে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৪:৪৪ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটির প্রতিবাদ জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) জেনেভার জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অক্টোবর ২৮ পরবর্তী অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘অনেকগুলো কথা এখানে ভুল আছে এবং আসল ঘটনা থেকে বিবর্জিত। আমরা এর একটি প্রতিবাদ দেবো। কারণ, আমরা মনে করি যে, তারা ঠিকমতো ঘটনা জানে না।’

জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেওয়া বিবৃতির তথ্যে ঘাটতি আছে জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকাটা খুবই দুঃখজনক। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD