সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন




ভূমিধস জয়ে তৃতীয় মেয়াদে মিশরে প্রেসিডেন্ট আল সিসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৩ pm
Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi Egyptian politician military officer president Egypt Abdel Fattah El-Sisi President of Egypt al cc আল সিসি আবদেল ফাত্তাহ সাইদ হুসেন খলিল এল-সিসি মিশর মিশরের রাষ্ট্রপতি জেনারেল
file pic

তৃতীয় মেয়াদে ভূমিধস বিজয় পেয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল সোমবার জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ ঘোষণা করে। এতে আল সিসি শতকরা ৮৯.৬ ভাগ ভোট পেয়ে আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

নির্বাচন কর্তৃপক্ষের প্রধান বিচারক হাজেম বাদাবি বলেন, প্রেসিডেন্ট আল সিসি মোট ৩ কোটি ৯৭ লাখ দুই হাজার ৪৫১ ভোট পেয়েছেন। দেশটিতে মোট নিবন্ধিত ভোটার কমপক্ষে ৬ কোটি ৭৩ লাখ। এর মধ্যে শতকরা ৬৬.৮ ভাগ মানুষ ভোট দিয়েছেন। দেশে বিদেশে ভোটদাতার মোট সংখ্যা প্রায় ৪ কোটি ৪৮ লাখ। নির্বাচনে এভাবে সাড়া দেয়ার জন্য কর্তৃপক্ষ ভোটারদের ধন্যবাদ জানিয়েছে। উল্লেখ্য, ১০ থেকে ১২ই ডিসেম্বর মিশরে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে তিনজন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন আল সিসি।

১২১টি দেশে মিশরের ১৩৭টি দূতাবাস ও কন্স্যুলেটের মাধ্যমে বিদেশে থাকা মিশরীয়রা ভোট দেন ১লা থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনে মোট ভোটের শতকরা ৯৮.৯ ভাগ ভোট পড়েছে। এমন বৈধ ভোটের সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৮৮ হাজার ৩৬১। বাতিল হয়েছে শতকরা ১.১ ভাগ ভোট। ১৯ লাখ ৮৬ হাজার ৩৫২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন হাজেম ওমর। তিনি পেয়েছেন মোট ভোটের শতকরা ৪.৫ ভাগ। তৃতীয় অবস্থানে রয়েছেন ফরিদ জাহরান। তিনি পেয়েছেন ১৭ লাখ ৭৬ হাজার ৯৫২ ভোট, যা মোট ভোটের শতকরা ৪ ভাগ। চতুর্থ অবস্থানে থাকা আবদেল সানাদ ইয়ামামা পেয়েছে ৮ লাখ ২২ হাজার ৬০৬ ভোট।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন আবদেল ফাত্তাহ আল সিসি। ২০১৮ সালে তিনি পুনর্নির্বাচিত হন। আর সর্বশেষ এবারের নির্বাচনে এক দশকের মধ্যে তিনি ভূমিধস বিজয় পান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD