শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন




তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৯:৩০ pm
Barrage dam barrier stops restricts flow surface water underground streams বাঁধ বাঁধের পানি ভেসে গেছে রাশিয়া প্রাচীর দেওয়াল দেয়াল বাধ Teesta River Tista Barrage তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প নদী গজলডোবা
file pic

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আরও উন্নত করা হবে বুড়িমারী স্থলবন্দর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঁচ জেলার সঙ্গে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর লালমনিরহাট সদরের মানুষের নৌকায় ভোট দেওয়ার সুযোগ হয়েছে। বিগত আমলে কোনো সরকার লালমনিরহাটের উন্নয়ন করেনি, যা আওয়ামী লীগ করেছে।

তিনি বলেন, এবারের নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সন্ত্রাস জঙ্গিবাদ করে কেউ মানুষের ক্ষতি যেন করতে না পারে। সে জন্য সবাইকেই আমি সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেবে। ভোটের মালিক জনগণ, এটা তাদের সাংবিধানিক অধিকার। আমাদের নৌকার প্রার্থীও আছে, স্বতন্ত্রও আছে এবং অন্যান্য দলও আছে।

তিনি আরও বলেন, প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কিন্তু সংঘাত-মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না। সংঘাত হলে আমার দলের যদি কেউ করে, তার কিন্তু রেহাই নেই। তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সময়ের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারাটা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকেই সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে। সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কেউ যেন কোনো অভিযোগ না আনতে পারে নির্বাচন নিয়ে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি লালমনিরহাট-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাড. মতিয়ার রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-১ আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। [কালবেলা]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD