মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন




ইনফিনিক্স নিয়ে এলো নতুন গেমিং ফোন হট ৪০আই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪ ৬:৩১ pm
infinix mobile phone logo smartphone মেবাইল ইনফিনিকস ইনফিনিক্স স্মার্টফোন
file pic

তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন গেমিং ফোন হট ৪০আই। অ্যাকশন-প্যাকড, সাশ্রয়ী মূল্যের এই ফোনটি তরুণদের মোবাইল বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। বিশেষ ছাড়সহ আপাতত দারাজে পাওয়া যাচ্ছে হট ৪০আই স্মার্টফোনটি।

শক্তিশালী অক্টা-কোর প্রসেসর ইউনিসক টি৬০৬ ব্যবহার করার হয়েছে এই গেমিং ফোনে। এই প্রসেরকে আরও জোরালো করেছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন। এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.০ গিগাহার্জ। ইনফিনিক্সের নিজস্ব তৈরি এই গেমিং ইঞ্জিনটির মাধ্যমে গেমাররা নিজেদের পছন্দমতো গেমিং সেটিংস পরিবর্তন করতে পারবেন। যা প্রভাব রাখবে তাদের গেমিং পারফরম্যান্সেও।

মোবাইল গেমিংয়ে আরও উন্নত অভিজ্ঞতা দিতে এই ফোনে আছে ৬.৬ ইঞ্চির ৯০ হার্জ এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ৫০০০ অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সাথে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার।

হট ৪০আই ফোনটির ডিসপ্লেতে থাকা ম্যাজিক রিং, ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য আনবে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ফেস লক স্ট্যাটাস, চার্জিং স্ট্যাটাস এবং ভয়েস কলের ব্যাপারে জানাবে।

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার ফোনটি গতি আনবে গেমিং ও অন্যান্য কাজে। নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড ১৩-এ চলা এই ফোনটিতে আরও আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও, ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

চমৎকার এমএলবিবি ডিজাইন করা বক্সে, ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই স্বল্প বাজেটের প্রিমিয়াম ফোন হট ৪০আই। পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট গোল্ড এই তিনটি রঙে বাজারে এসেছে আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি।

প্রাথমিকভাবে এই ফোন শুধু দারাজে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই হট ৪০আই পাওয়া যাবে ইনফিনিক্সের আউটলেটে। নতুন বছরে দারাজ থেকে ইনফিনিক্সের নতুন এই ফোন কেনার সময় গ্রাহকরা পাবেন ১০০০ টাকা মূল্যছাড়। তাছাড়াও, নির্বাচিত ক্রেডিট কার্ড প্রিপেমেন্টের ক্ষেত্রে ০% ইএমআই সুবিধাও থাকছে!




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD