বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন




ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ৪:৫৮ pm
মহাসড়ক মহা সড়ক Factory guard killed Gazipur road accident workers workers block highway ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ট্রাক চাপায় কারখানা নিরাপত্তাকর্মী মৃত্যু বিক্ষুব্ধ পোশাক শ্রমিক অগ্নিসংযোগ যানবাহন ভাংচুর চলাচল বন্ধ gazipur_rmg gazipur rmg rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg rmg clash
file pic

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি খাদ্য তৈরির কারখানার শ্রমিকেরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় পৌনে দুই ঘণ্টা উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ‘কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের’ শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম বলেন, “ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারা সরে যাওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।”

বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে তারা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান। এ সময় ভেতর থেকে কারখানার কর্মী ও অন্য শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল মারতে করতে শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ হয়। কারখানার ভেতর থেকে ছোড়া ইটের আঘাতে ২০-২৫ জন শ্রমিক গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

কারখানার শ্রমিক আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, “সব কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও আমাদের দিচ্ছে না। আমাদের শ্রমিকরা সর্বনিম্ন বেতন পাচ্ছে ৬ হাজার ৭০০ টাকা।”

আরেক শ্রমিক সানোয়ার হোসেন বলেন, “চলতি মাসের শুরু থেকেই আমরা সরকার ঘোষিত বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ দেই-দিচ্ছি বলে সময় নিচ্ছে। কিন্তু এখনও আমরা সেই কাঠামোতে বেতন পাইনি।

“যার কারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বিক্ষোভের সময় পুলিশের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছে।”

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান জানান, গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। বেশ কয়েকবার আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ৬ হাজার ৭০০ টাকা থেকে ১৩০০ টাকা বাড়িয়ে করে ৮ হাজার টাকা করা হয়েছে।

তিনি বলেন, “শনিবার কারখানা বন্ধ রাখা হয়েছিল। বেতনের বিষয়টি সমাধান হওয়ার পর রোববার থেকে শ্রমিকরা কাজও করছে। কিন্তু আজকে সকালে ‘বহিরাগত’ কিছু শ্রমিকদের উস্কানিতে বিক্ষোভ হয়েছে। সেখানে আমাদের কোন শ্রমিক ছিলো না।”

শ্রমিকদের কেন লাঠিপেটা করা হয়েছে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার বলেন, “শ্রমিকদের আমরা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা শোনেনি। মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। তাই লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD