বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন




অ্যামচেমের সভায় ইউএসএআইডির মিশন ডিরেক্টর

দুর্নীতিই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বড় বাধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ৮:৫২ pm
চাঁদাবাজি শেয়ার বাজার শেয়ারবাজার Anti Corruption Commission acc দুর্নীতি দমন কমিশন দুদক Dudok দুর্নীতি দাম বাড়বে কমবে Inflation মূল্যস্ফীতি dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down INFLATION Inflation মূল্যস্ফীতি dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down infla বাংলাদেশ-অর্থনীতি
file pic

বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্নীতিকে বড় বাধা বলে মনে করেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা–ইউএসএআইডির মিশন ডিরেক্টর রেড জে অ্যাচিলম্যান। বিশেষ করে সেবা পেতে দুর্নীতি বেশি হয়ে থাকে। দুর্নীতি বন্ধে সুশাসন প্রতিষ্ঠা,সরকারের সঙ্গে আরও সংলাপ ও জনসচেতনতা সৃষ্টির পরামর্শ দেন তিনি। বেসরকারি খাতকেই তিনি এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নেওয়ার কথা বলেন।

বাংলাদেশের উত্তরণ: ইউএসএআইডির সঙ্গে অংশিদারিত্বের অগ্রগতি–শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ–অ্যামচেমের মাসিক এই সভা গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এতে সভাপতিত্ব করেন। ঢাকায় মার্কিন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর জন ফে, অন্যান্য দেশের কুটনীতিক, অ্যামচেমের কয়েকজন সাবেক সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুর্নীতি প্রসঙ্গে অ্যাচিলম্যান আরও বলেন, বাংলাদেশের সম্ভাবনার তুলনায় দেশি বিদেশি বিনিয়োগ যথেষ্ট কম। বিদেশি বিনিয়ায়োগ–এফডিআইর ক্ষেত্রে বিষয়টি আরও স্পস্ট। বাণিজ্যে ভিয়েতনামকে বাংলাদেশের প্রতিযোগি ধরলে সে দেশটির এফডিআই বাংলাদেশের এফডিআইয়ের তুলনায় কয়েকগুন। ব্যবসা–বাণিজ্য পরিচালনায় প্রয়োজনীয় সেবা পেতে দুর্নীতির কারণেই এ দেশের বিনিয়োগ সম্ভাবনা শতভাগ কাজে লাগানো যাচ্ছেনা। অথচ দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানির মত বেশ কিছু খাতে এফডিআই বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে। সরকারি বেসকারি অংশিদারিত্ব–পিপিপি মডেলেরও এ ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

দুর্নীতি বন্ধে সব ধরনের সেবা পেপারলেস অর্থাৎ অনলাইন ভিত্তিক করার পরামর্শ দেন ইউএসএআইডির মিশন। পেপারলেস সেবা নিশ্চিৎ করা গেলে দুর্নীতি ব্যাপক হারে কমে আসবে। তবে পেপারলেস সোসাইটি হওয়া সত্বেও তার নিজের দেশ যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে। যদিও তা পরিমাণে কম। তার মতে পৃথিবীর সব দেশেই কিছু দুর্নীতি হয়ে থাকে।

ইউএসএআইডির মিশন ডিরেক্টর বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা–বাণিজ্য বাড়াতে বেসরকারি খাতকে আরও সহযোগিতা করতে চান তারা। এক্ষেত্রে প্রাণ ডেইরির উদাহরণ দেন তিনি। তাদের অর্থসহায়তায় প্রাণ ডেইরির দুধ উৎপাদন বেড়েছে। বেসরকারি খাতে সহায়তার সুযোগের কথায় অ্যাচিলম্যান বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বেসরকারি খাতের সহযোগিতায় বছরে ২০ কোটি ডলারের বাজেট রয়েছে তাদের। এর বাইরে বিভিন্ন ধরনের মানবিক সহায়তায় বছরে ১৪ কোটি ডলার ব্যয় করে থাকে ইউএসএআইডি ।

দুর্নীতির সমালোচনার করলেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ইউএসএআইডির মিশন ডিরেক্টর বলেন, উন্নয়নের গতিধারায় নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ। এ ধারা অব্যাহত থাকলে মধ্যম আয়ের দেশের ফাঁদ এড়াতে এদেশের কোন সমস্যা হবেনা। বক্তৃতা শেষে উপস্থিত সুধীদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আগামী পাঁচ বছর ব্যবসায়ীদের করণীয় কি–এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি কমানো এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে সংলাপ আরও বাড়াতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেশে কী ধরনের সহায়তা কার্যক্রম করছে ইউএসএআইডি তা প্রচারের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি গবেষণা সংস্থা সিপিডির এক জরিপ প্রতিবেদনেও ব্যবসা–বাণিজ্য করার ক্ষেত্রেই দুর্নীতিই প্রধান বাধা হিসেবে উল্লেখ করা হয়। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে,আমদানি–রপ্তানি প্রক্রিয়া, গ্যাস–বিদ্যুৎ সেবা প্রাপ্তি কিংবা সরকারের সঙ্গে যে কোন চুক্তি সব ক্ষেত্রেই দুর্নীতির শিকার হন ব্যবসায়ীরা। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২৩: নির্বাহী মতামত জরিপের ফলাফল’–নামের এ প্রতিবেদন তৈরি করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD