বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন




পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ ৫:৫৯ pm
Padma Bank Limited The Farmers Bank Limited পদ্মা ব্যাংক লিমিটেড দি ফারমার্স ব্যাংক লিমিটেড padma পদ্মা
file pic

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী নাফিজ সরাফত। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর পদত্যাগপত্র পাঠান মঙ্গলবার। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নরসহ অন্যান্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘স্বাস্থ্যগত কারণে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপেক্ষিত বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয়া হয়নি।’

তিনি বলেন, ‘যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন আফজাল করিম।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD