শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন




ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:৪৮ am
গুচ্ছ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।

অনলাইন আবেদন, আসন বিন্যাস এবং হাজিরা তৈরিসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে সবচেয়ে বেশি। আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী। এছাড়া বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ১৩১ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দু’হাজার ৯৩৪টি আসনের জন্য ১ লাখ ১২ হাজার ২২৬ জন আবেদন করেছেন। সেই হিসাবে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন। চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।

ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হবে।

ইতোমধ্যে রংপুর বাদে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কঠোর নিরাপত্তায় প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। রংপুর একটু দূরে হওয়ায় এখনো পৌঁছেনি, তবে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ বিষয়ে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

অধ্যাপক জিয়া রহমান বলেন, অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আমরা প্রশ্নপত্র এবং টিম পাঠিয়ে দিয়েছি প্রতিটি বিভাগীয় শহরগুলোতে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা প্রশ্নপত্র ফাঁসের কথা বলছে বা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশকে ইনফর্ম করে রেখেছি।

এছাড়া ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই তুলনায় চলতি শিক্ষাবর্ষে আবেদন কমেছে। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD