ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সমপ্রতি দেশে ফিরেছেন তিনি। তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না। মুখ ভর্তি দাড়ি, পরে আছেন ক্যাপ, চোখে আবার রোদ চশমা। ঠিক এভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন।
আর এটি তুলেছেন চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত নায়ক আলেকজান্ডার বো। শাকিব খান ২৬শে সেপ্টেম্বর ঢাকায় আসেন। বিমানবন্দরে আলেকজান্ডার বো’র সঙ্গে তার দেখা হয়। তখনই প্রকাশ হয় শাকিবের নতুন লুক।