বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন




বিপিএল-এ শাকিব খানের অভিষেক, টিম ‘ঢাকা ক্যাপিটালস’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৯:১৯ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

বলিউড কিং শাহরুখ খানের আদলে এবার বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খানও ক্রিকেট মাঠে হাজির হচ্ছেন নিজের দল নিয়ে। আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এ টিম কিনেছেন এই নায়ক। নাম ‘ঢাকা ক্যাপিটালস’।

শাকিব খানকে সামনে রেখে এই দলের পেছনে আছে কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান। যে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক নায়ক নিজেও।

বুধবার (২ অক্টোবর) শাকিবের পক্ষ থেকে জানানো হয়, দর্শকদের রায়ে ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি চূড়ান্ত করার পর এদিন সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।

শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএল-এ আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশ থেকে ভালোবাসার অনেক মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা সাড়া দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস খেলার মাঠে অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।’

বলা দরকার, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান ছাড়াও বলিউডের প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দল নিয়ে মাঠে হাজির হন।

সেই ধারাবাহিকতায়, আসন্ন ১১তম বিপিএল আসরে দেশের প্রথম চিত্রতারকা হিসেবে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD