বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন




পরীমনির নতুন অধ্যায়ের সূচনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৫:৪৭ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ই নভেম্বর। গত সোমবার বিকালে হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্যদিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নূর ইমরান।

পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দু’জনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেইসঙ্গে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়। পোস্টারে একেবারে অন্য এক পরীমনির দেখা মিলেছে। রঙিলা কিতাব এর অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও

উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্‌সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। পরী বলেন, প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।

এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকল সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD