সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন




ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩ ১:৫৩ pm
রেললাইন রেল লাইন train Rail Railway Bangabandhu Jamuna Setu Bridge বঙ্গবন্ধু রেলওয়ে সেতু যমুনা রেল ট্রেন
file pic

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন যাত্রী।

বুধবার সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের নাম জানা যায়নি।

ওসি ফরিদুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ফজলুল হক বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা অটোরিকশার যাত্রী বলে জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ পরাগ জানান, মৃত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক ইয়াকুব আলী জানান, দুপুর ১২টার দিকে জামালপুরগামী ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। লেভেল ক্রসিংটি অননুমোদিত এবং সেখানে কোনো গেটম্যান নেই বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD