শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন




নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার: গভর্নর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৮:৪৪ pm
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর Nagad Bangladeshi Digital Financial Service নাগাদ বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল আর্থিক পরিষেবা অ্যাপ ডিজিটাল nagad নগদ
file pic

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা বাড়াতে সরকার নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আমরা এমএফএস খাতের কার্যক্রম ও প্রতিযোগিতা বাড়াতে চাই। তাই সর্বোচ্চ পর্যায়ে আমরা নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছি এবং বিনিয়োগকারী আনব।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, ‘আমরা সম্ভবত এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞাপন দেব।’

গভর্নর জানান, বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত নগদকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। কারণ ডাক বিভাগের এখন এটি চালানোর সক্ষমতা নেই।

গভর্নর বলেন, ‘নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানিকে আনা জরুরি।’

তিনি আশা প্রকাশ করেন, আমরা নগদকে নতুনভাবে গড়ে তুলতে পারব, যেন এটি এমএফএস খাতে যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD