শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন




অনেকেই ফিরে যাচ্ছেন পণ্য না কিনে

চট্টগ্রামে ৮০ টাকার কমে সবজি নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১০:৪৮ am
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান
file pic

চট্টগ্রামে পেঁয়াজসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। প্রায় সব ধরনের সবজি সাধারণ ক্রেতার নাগালের বাইরে। আলু ও পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না সবজি। বেড়েছে আটা, মুরগি ও ডিমের দাম। তবে পাইকারি বাজারে সরু চালের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে। যদিও খুচরা বাজারে দাম কমার কোনো প্রভাব নেই।

অভিযোগ আছে, চট্টগ্রামে বাজার মনিটরিংয়ের অভাবে দিন দিন অস্থির হয়ে পড়ছে ভোগ্যপণ্যের বাজার। সরকার নির্ধারিত দাম কাগজে-কলমে থাকলেও এ দামে পণ্য বিক্রি হচ্ছে না। বাড়তি দামে পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। অনেকেই পণ্য না কিনে ফিরে যাচ্ছেন।

চাক্তাই খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৭৫ টাকা দরে। যা দুই সপ্তাহ আগের চেয়ে ১০-১৫ টাকা বেশি। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা দরে। দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬০-৬৫ টাকা দরে। মাঝারি মানের দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০-৬৫ টাকায়। যা আগে ছিল ৫০ টাকার কম।

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটার দাম বেড়ে খুচরা প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই সপ্তাহ আগে ছিল ৪৮-৫০ টাকা কেজি। প্যাকেট আটা এখনো আগের দরই রয়েছে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে, যা দীর্ঘদিন ধরে ১৪০ টাকায় স্থির ছিল। রসুনের দাম এখন কিছুটা কম। আমদানি করা রসুন প্রতি কেজি ১৬০-১৮০ টাকা এবং দেশি রসুন ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বুটের ডাল ১১০, মাষকলাই ডাল ১৮০, ডাবলি ৬০, ছোলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিমের ডজন ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০-১৮৫ টাকায়। সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানির খবরে পাইকারি বাজারে দাম বস্তাপ্রতি ৮০-১০০ টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরা বাজারে আগের দামেই প্রতি কেজি মোটা চাল ৫৬-৫৮ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৫৫-৫৬ টাকা। সরু চাল বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।

সবজির দামে আগুন : সবজি ব্যবসায়ীরা বলছেন, এবার টানা বৃষ্টির কারণে শাকসবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সবজির সরবরাহ কম থাকায় আগের চেয়ে দ্বিগুণ দামে সবজি কিনে আনতে হচ্ছে। বাজারে ঢেঁড়স ও পটোল ৮০-১০০ টাকা, করলা ১০০-১২০, কাঁকরোল ১০০, গাজর ১৪০, বরবটি ১০০ থেকে ১২০, শসা ৮০, ঝিঙা ৮০-১০০, ধুন্দল ৯০-১০০, চিচিঙা ৮০, টমেটো ১৬০-১৮০, নতুন শিম ২২০-২৪০, কাঁচা মরিচ ১৬০-২০০ ও পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছের দামও। বাজারে এক-দেড় কেজি ওজনের ইলিশ ২০০০-২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পোয়া মাছ ৪০০-৫০০ টাকা, লইট্যা ২০০-২২০, ফাইস্যা ১৮০-২০০, কোরাল ৬০০-৯০০, রূপচান্দা ৩৫০-৭০০, আইড় ৪০০-৬৫০ টাকা, চিংড়ি আকারভেদে ৬৫০-১২০০ টাকা দরে বিক্রি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD