শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন




শর্ত সাপেক্ষে সমুদ্রগামী জাহাজ আমদানিতে ভ্যাট ছাড়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১১ am
জলদস্যুরা জলদস্যু Russian vessel under US sanctions Russia cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর বঙ্গোপসাগর trawler জাহাজ bandarban পর্যটন বান্দরবান tourism and recreation venues resorts ship china war launch sea চীন যুদ্ধ জাহাজ সমুদ্র fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা
file pic

সমুদ্রগামী জাহাজ আমদানিতে ভ্যাট ছাড় দিয়েছে সরকার। তবে এ সুবিধা নিতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ হাজার ডিডব্লিউটি বা তার বেশি ধারণক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ থাকবে। তবে আমদানিকারকদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন নিয়ে শর্ত পূরণ করতে হবে।

মূল শর্তগুলো হলো—আমদানিকৃত জাহাজকে বাংলাদেশের পতাকাবাহী হিসেবে নিবন্ধন করতে হবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনগুলো মানতে হবে। জাহাজের বয়স ২৫ বছরের বেশি হতে পারবে না। আমদানির পর অন্তত ৩ বছর ওই জাহাজ বাংলাদেশের পতাকায় চলতে হবে। এর আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে (মন্দা, দুর্ঘটনা, দৈব দুর্বিপাক) এনবিআরের অনুমোদন ও ভ্যাট-শুল্ক পরিশোধ করে বিক্রি করা যাবে।

জাহাজের সব আয়-ব্যয় দেশের তফসিলভুক্ত ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং বছরে একবার বৈদেশিক মুদ্রা অর্জনের প্রমাণপত্র ভ্যাট কার্যালয়ে জমা দিতে হবে। তেলবাহী ট্যাংকার আমদানির ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার জন্য ‘ডাবল হাল’ বা ‘ডাবল বটম’ বিশিষ্ট জাহাজ আনতে হবে। জাহাজে কর্মরত জনবলের অন্তত ৭০ শতাংশ বাংলাদেশি নাগরিক হতে হবে। এ ছাড়াও আবেদন করার সময় জাহাজের ধারণক্ষমতা, তৈরির দেশ ও সাল উল্লেখ করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে। এনবিআর যেকোনও সময় শর্ত মানা হচ্ছে কিনা তা যাচাই করতে পারবে। শর্ত ভঙ্গের প্রমাণ মিললে আমদানির সময় প্রযোজ্য পুরো ভ্যাট আদায় করা হবে।

এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে ২০১৯ সালের ১৩ জুন জারি করা আগের সাধারণ আদেশটি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান প্রজ্ঞাপনটি জারি করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD