সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন




ফের বিশ্বের সেরা এয়ারলাইন খেতাব পেলো এমিরেটস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৭:০৯ pm
Emirates Emirates Emirate aircraft airline’s airline Airbus Boeing এমিরেটস ফ্লাইট উড়োজাহাজ এয়ারলাইন ফ্লাইট
file pic

উপর্যুপরি অষ্টমবারের মতো আল্ট্রাস ট্রাভেল এওয়ার্ডে বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হলো এমিরেটস। নির্বাচন প্রক্রিয়ায় সারাবিশ্বের ১২ লাখ আকাশভ্রমণকারী অংশগ্রহণ করেন।

এছাড়াও, এমিরেটস’কে সেরা প্রিমিয়াম ইকোনমি শ্রেণী বিশিষ্ট এয়ারলাইন পুরষ্কারও প্রদান করা হয়। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমিরেটসের প্রেসিডেন্ট টীম ক্লার্কের আজীবন সম্মাননা প্রদান। বৈশ্বিক এভিয়েশন খাতে তার অনন্য অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।

ব্যাতীক্রমধর্মী বিশ্বমানের সেবা, বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্ক, আধুনিক বিমান বহর এবং গ্রাহক সন্তুষ্টি এমিরেটসকে এই সম্মাননা এনে দিয়েছে। বিশ্বমানের ইনফ্লাইট অভিজ্ঞতা, আঞ্চলিক থীমভিত্তিক সুস্বাদু খাবার, পুরষ্কারপ্রাপ্ত ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, ব্যাক্তিগত স্যুইটসহ বিলাসবহুল প্রিমিয়াম কেবিন, অনবোর্ড লাউঞ্জ এবং শাওয়ার স্পা, এয়ারলাইনটিকে অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে। এমিরেটসের উদ্ভাবনী সেবা বিমানবন্দর, লাউঞ্জ এবং অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত।

এমিরেটসের জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি শ্রেণী সেবা ইতোমধ্যে সারাবিশ্বে অসংখ্য স্বীকৃতি এনে দিয়েছে। বর্তমানে এই সেবা ৬১টি নগরীতে বিস্তৃত।

এমিরেটসের প্রেসিডেন্ট টীম ক্লার্ক এয়ারলাইনটির উন্নয়নে গত কয়েক দশক যাবত অসাধারণ অবদান রেখেছেন। ১৯৭২ সালে ক্যারিয়ার শুরু করে তিনি ১৯৮৫ সালে এমিরেটসে যোগ দেন এবং ২০০৩ সাল থেকে এয়ারলাইনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নেতৃত্বে এমিরেটস একটি অতি সাধারণ এয়ারলাইন থেকে বর্তমানে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক এয়ারলাইনে রুপান্তরিত হয়েছে। সম্প্রতি উইংস ক্লাব ফাউন্ডেশনও তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে।

আল্ট্রাস পুরষ্কারটি এভিয়েশন শিল্পে সারাবিশ্বে সমাদৃত। এই পুরষ্কারটির আয়োজক আল্ট্রা ট্রাভেল এর পাঠকরা অত্যন্ত সক্রিয় এবং সম্ভ্রান্ত আকাশভ্রমণকারী হিসেবে স্বীকৃত। ২০২৫ সালে তারা আকাশভ্রমণে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যয় করবেন বলে ধারণা করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD