সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন




সারা দেশে ভূমিকম্প, যা বললেন আজহারী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ১২:৫৪ pm
Mizanur Rahman Azhari Islamic scholar ড. মিজানুর রহমান আজহারী
file pic

রাজধানীর ঢাকাসহ সারা দেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

ওই পোস্টে তিনি লিখেছেন, ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

তিনি আরো লিখেছেন, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’ [সূরা আল-মুলক : ১৬]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD