মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে অনলাইনে ক্লাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৮:৪২ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত ছুটির ঘোষণা করা হলেও রোববার থেকে অনলাইন ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামসুদ্দীন আহমেদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

নোটিশে আরও বলা হয়, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শনিবার সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্পের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হল সংস্কারে দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD