সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন




আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ ৭:৫৬ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi
file pic

২০২২ সালটা দারুণ কাটে মেহেদী হাসান মিরাজের। ব্যাট এবং বলে সমানতালে পারফর্ম করেন বাংলাদেশি অলরাউন্ডার। ছন্দময় বছর কাটিয়ে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিলেন মিরাজ।

আজ বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করা হয়েছে। ২০২২ সালে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক অলরাউন্ডারদের একজন ছিলেন মিরাজ। আইসিসির একাদশে অলরাউন্ডার হিসেবেই আছেন তিনি। গত বছর বল হাতে ১৫ ম্যাচে ২৪ উইকেট নেন মিরাজ। বেস্ট পারফরম্যান্স ২৯ রান দিয়ে ৪ উইকেট। ব্যাট হাতে ৬৬ গড়ে ৩৩০ রান করেন তিনি। একটি করে সেঞ্চুরি ও ফিফটি হাঁকান তিনি।

বর্ষসেরা ওয়ানডে একাদশ

বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম. সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ড ও অ্যাডাম জাম্পা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD