সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন




কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৮:২১ pm
Zohran-Mamdani-জোহরান মামদানি-USA

নতুন বছরের প্রথম প্রহরেই নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে ১ম ধাপে কোরআন ছুঁয়ে শপথ নিলেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তিনি প্রথম মুসলিম মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণ করলেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরে এক নতুন যুগের সূচনা হলো। বৃহস্পতিবার বিকেলে সিটি হলের বাইরে হাজারো মানুষের উপস্থিতিতে গণসমাবেশ অনুষ্ঠানে তিনি দ্বিতীয়বার শপথ নেবেন।

নিউইয়র্ক সময় বুধবার রাত ১২টা ৪ মিনিটে জোহরান মামদানি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানটি সিটি হল পার্কের নিচে অবস্থিত ঐতিহাসিক কিন্তু বর্তমানে পরিত্যক্ত ‘ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে’ অনুষ্ঠিত হয়। তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ সময় মামদানির স্ত্রী রামা দুয়াজির হাতে থাকা পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন।

শপথের জন্য মাটির নিচের এই জরাজীর্ণ স্টেশন বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মামদানি বলেন, ‘১৯০৪ সালে যখন এই স্টেশনটি চালু হয়েছিল, তখন এটি ছিল এমন এক শহরের প্রতীক যা সুন্দর কিছু সৃষ্টি করতে এবং শ্রমজীবী মানুষের জীবন পরিবর্তনে সাহসী ছিল। তিনি এই স্টেশনটিকে তার প্রশাসনের উচ্চাকাঙ্ক্ষী সমাজতান্ত্রিক এজেন্ডার প্রতীক হিসেবে উল্লেখ করেন।’

জোহরান মামদানি নিউইয়র্কের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম মেয়র। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা ও রক্ষণশীল ডেমোক্র্যাট এরিক অ্যাডামসের উত্তরসূরি হলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে সিটি হলের বাইরে হাজারো মানুষের উপস্থিতিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠানে তিনি দ্বিতীয়বার শপথ নেবেন। তখন তাকে শপথ পড়াবেন বিখ্যাত মার্কিন সিনেটর ও বামপন্থী নেতা বার্নি স্যান্ডার্স।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD