বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন




আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর পরিকল্পনা জাতিসংঘের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৪:৩০ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রাথমিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্তেফান দুজারিক।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের তরফে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তবে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো টেকনিক্যাল সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয়া হবে বলে জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ যেসব সহায়তা দেয় সে বিষয়ে ইঙ্গিত করেন দুজারিক।

ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরাকে গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে কীভাবে দেখা হচ্ছে- এ প্রশ্নে দুজারিক বলেন, তিনি সংবাদ মূল্যায়ন করেন না। সাংবাদিকরাই সংবাদ মূল্যায়ন করবেন। তবে বাংলাদেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অবাধে প্রকাশ করতে পারে, সে লক্ষ্যে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতাকে জাতিসংঘ সর্বাত্মকভাবে সমর্থন করবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মুখপাত্র বলেন, তার প্রয়াণে জাতিসংঘ তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD