বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন




বিবিসির প্রতিবেদন

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ৭:৫৯ pm
High Commission Indian Visa Application Center IVAC High Commission of India ভারতীয় হাই কমিশন ভিসা সেবা ভারতীয় হাইক‌মিশন ভারত হাই কমিশন ভারত দূতাবাস ভারতীয় দূতাবাস ভিসা আবেদন ভিসা আবেদনকারী dhaka-in-hi Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত india-flag India ভারত পতাকা ভারত Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন Visa
file pic

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়।

বুধবার থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয় বলে বিবিসি বাংলা জানিয়েছে। এখন শুধু গুয়াহাটিতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ড হাইকমিশনারের দপ্তর থেকে ভারতীয়দের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্র।

তবে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ হলেও বাণিজ্যিকসহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ভারতের চারটি ভিসাকেন্দ্রে ভাঙচুর হয়। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।

এরপর কয়েকদিন ভারত ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারতীয় কর্তপক্ষ জানিয়ে দেয়, মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD