শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন




ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ১০:৫৪ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

ইরানের বর্তমান ইসলামিক সরকার নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য নির্দেশ করছে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরানের সরকারের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ এ মুহূর্তে সবচেয়ে দুর্বল।

ট্রাম্পকে এমন সময় তার গোয়েন্দা এসব তথ্য জানাল যখন তিনি ইরানে সরাসরি হামলার পরিকল্পনা করছেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটিতে হামলা হুমকি দিয়ে আসছেন তিনি। মাঝে এ পরিকল্পনা থেকে সরে এলেও ফের সেই অবস্থানে ফিরে গেছেন ট্রাম্প।

গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনীতি ‘ঐতিহাসিকভাবে খারাপ’। এতে করে তাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে, সরকারের অবস্থান নড়েবড়ে হয়ে পড়েছে।

ট্রাম্পের হুমকির মধ্যেই মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এটির সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও আছে। যেগুলোতে তোমোহকসহ অন্যান্য আধুনিক মিসাইল যুক্ত আছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD