শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন




চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৪ am
পায়রা বন্দর Bay Terminal Matarbari Port is a deep sea port Maheshkhali Upazila Cox's Bazar District মহেশখালীর মহেশখালী বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলার গভীর সমুদ্রবন্দর seaport sea port Kalapara Patuakhali Ramnabad Channel Bay of Benga Payra Port Authority Paira Somodro Bondor পায়রা বন্দর পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ পটুয়াখালী কলাপাড়া বিআইডব্লিউটিএ রাবনাবাদ চ্যানেল গভীর সমুদ্র বন্দর সামুদ্রিক বন্দর Payra Sea Port Fleet Vessels Payra Port পায়রা বন্দর কর্তৃপক্ষ
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাস নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি পূরণ না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘট শুরু করেছিলেন কর্মচারীরা। তবে বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এই টার্মিনাল ইজারা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

সরকারের এমন আশ্বাসে আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরলেও কর্মচারীদের ওপর হওয়া বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপের কারণে রোববার রাত ৯টা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার অনড় অবস্থান ছিল সংগ্রাম পরিষদের। পরবর্তীতে শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর জনস্বার্থের কথা বিবেচনা করে তারা কর্মসূচি স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান।

তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, আন্দোলনরত কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি এবং সাময়িক বরখাস্তের মতো পাঁচটি প্রধান সমস্যার সমাধান না হলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলন শুরু করা হবে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD