রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন




রাকসুর জিএস সালাহউদ্দিনের পোস্ট

নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ১০:৪৮ am
Mount Everest Earth's highest mountain sea level Mahalangur Himal Himalayas China Nepal China–Nepal Chinese Nepali নেপাল অ্যাভারেস্ট এভারেস্ট পর্বত মাউন্ট এভারেস্ট নেপালি সগরমাথা सगरमाथा তিব্বতে চোমোলাংমা তিব্বতি ཇོ་མོ་གླང་མ ওয়াইলি jo mo glang ma পরিচিত পর্বতশৃঙ্গ হিমালয় মহালঙ্গুর হিমাল পর্বতমালা Nepal
file pic

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারাই সরকার গঠন করেছে। কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ভাই-ব্রাদার কোরাম নেই বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সালাহউদ্দিন আম্মার বলেন, ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন। জুলাইয়ের পর ইমাম, মাস্টারমাইন্ড, মুয়াজ্জিন, নয় দফার ঘোষক কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে- এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হইছে।

আম্মার আরও বলেন, আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম। তখন চলমান ছিল পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতটাই পড়ে ছিল যে তারা ঢাবি থেকে একটা ঢাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাবির কোনায় কোনায় জুলাই নিয়ে কোটি কোটি টাকার কালচারাল প্রোগ্রাম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের প্রপোজাল নিয়ে দিনের পর দিন আমাদের অভ্যুত্থানের নেতাদের সঙ্গে দেখা করার জন্য ঘুরেছি। এতটাই উপেক্ষিত ছিলাম যে আমার সব ঠিক আছে, হয়তো একটাই ভুল- আমি ঢাবিতে চান্স পাইনি।

নেপালের জেন-জি সরকারকে শুভকামনা জানিয়ে রাকসুর জিএস বলেন, অভ্যুত্থানের নেতারা যে দলই বানাবে, সেটাই আমার প্রাণের সংগঠন। তবে আমি সেই সময়গুলোকেই দায়ী করব, যে সময় ভাই-ব্রাদার বানানোর পরিবর্তে মানুষকে মূল্যায়ন করা হয়েছিল ফ্যান-ফলোয়ার দিয়ে। উপেক্ষা করতে করতে হাজার হাজার ভাই-ব্রাদার হারালেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD