বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন




এসএসসি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহার করা যাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৫:৩০ pm
HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ এ পরীক্ষার্থীদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীরা কেন্দ্রে কেবল ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

অনুমোদিত মডেলগুলো হলো— এফএক্স-৮২এমএস ((fx-82MS), এফএক্স-১০০এমএস (fx-100MS), এফএক্স-৫৭০এমএস (fx-570MS), এফএক্স-৯৯১এমএস fx-991MS), এফএক্স-৯৯১এক্স (fx-991EX), এফএক্স-৯৯১ইএস (fx-991ES), এফএক্স-৯৯১ইএস প্লাস (fx-991ES PLUS), এবং এফএক্স-৯৯১সিডব্লিউ (fx-991CW)|

এতে আরও বলা হয়, এসব ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত ‘নন প্রোগ্রামেবল’ হাতঘড়ি ব্যবহার করার সুযোগ পাবে। কোনো ধরনের স্মার্ট ওয়াচ বা ডিজিটাল প্রোগ্রামেবল ঘড়ি কেন্দ্রে নেওয়া যাবে না।

এদিকে চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতঘড়ি ও পরীক্ষার বোর্ড নিতে না দেয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

অনেক কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাতঘড়ি এবং সাধারণ বোর্ড রেখে দিতে বাধ্য করা হয়। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা বোর্ড বা কেন্দ্র কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা আগে থেকে স্পষ্ট করেনি। বিশেষ করে অমসৃণ বেঞ্চে বোর্ড ছাড়া লিখতে এবং কেন্দ্রে পর্যাপ্ত দেয়ালঘড়ি না থাকায় সময় মেলাতে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD