শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন




এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:২৪ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সিলেটে দ্বিতীয় টেস্টেও তিনিই জিতেছেন টসে। আবারও একই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

প্রথম টেস্টে বাংলাদেশের শক্তির জায়গা ছিল পেস আক্রমণে। নাহিদ রানা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাসকিন আহমেদও দলে ফিরে দারুণ পারফর্ম করেছেন। ১৪ ওভার বল করে উইকেট পাননি এবাদত হোসেন। তার বদলে শরীফুল ইসলাম এসেছেন দলে।

শেষ কয়েক দিন ধরেই সিলেটের উইকেটকে মাঠ থেকে আলাদা করা যাচ্ছিল না, এই পেস আক্রমণের কথা ভেবেই। তার ওপর সিলেটের আকাশে মেঘ আছে বেশ। সব মিলিয়ে পেস স্বর্গ বলা চলে আজকের কন্ডিশনকে।

এর কারণেই হয়তো, পাকিস্তান টস জিতে দুবার ভাবেনি। তাজা ঘাস আর মেঘলা আকাশের নিচে পেস বোলিংয়ের সুবিধা নিতে বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

এই সিরিজে বাংলাদেশের অনুপ্রেরণা শেষ তিন ম্যাচ। ২০২৪ সালের পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচেই জিতেছিল বাংলাদেশ, পাকিস্তানকে দিয়েছিল হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ। সেই কীর্তির পুনরাবৃত্তি প্রথম টেস্টেও ঘটিয়েছে স্বাগতিকরা। এবার সিলেট টেস্ট জিতে হুবহু পুনরাবৃত্তি ঘটাতে চাইবে বাংলাদেশ।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD