বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন




নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ ৯:০৯ pm
South Asian Football Federation Championship SAFF Championship football national team teams tournament সাফ চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা সাফ জাতীয় ফুটবল দল প্রতিযোগিতা saff football সাফ চ্যাম্পিয়নশিপ FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামball Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে
file pic

টানা তৃতীয়বার সাফের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা, এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয় সূচক গোলটি করেন বদলি নামা মোসাম্মাৎ সাগরিকা। বুধবার (৩ জুন) ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে এই ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই বলাই যায়। ম্যাচের শুরু থেকেই নেপালের আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। কয়েকবার বেঁচে গেলেও ম্যাচের ২৩তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। কর্নার থেকে জটলায় পাওয়া বল জালে জড়িয়ে দেন নেপালের গীতা রানা।

ম্যাচের ৩৬তম মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। নেপালের প্রীতি রাজের দূরপাল্লার শট ফিঙ্গারটিপস দিয়ে আটকে দেন গোলরক্ষক মিলি আক্তার। এরপর পোস্টে লেগে ফিরে আসে বল।

প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান ঋতুপর্ণা চাকমা। কর্ণার থেকে অলিম্পিক গোল করেন তিনি। পুরো প্রথমার্ধে খুঁজে না পাওয়া ঋতুপর্ণা বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে বিরতিতে যান।

দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। বাংলাদেশ গোলকিপারকে ফাঁকি দিয়ে বল ফাঁকা জালের দিকে ঠেলেছিলেন নেপালের ফুটবলার। বল পোস্টে লেগে দিক পরিবর্তন করায় বেঁচে যায় বাংলাদেশ। মাঝে বেশ কয়েকটি আক্রমণ-প্রতিআক্রমণ দেখা যায়। বাংলাদেশ-নেপাল দুই দলই কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। তবে, জালের দেখা পাচ্ছিল না কেউই।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সাগরিকাকে ছয়গজ বক্সের মধ্যে পাস বাড়ান শামসুন্নাহার জুনিয়র। সেখানে জটলার মধ্যে থেকে বল জালে জড়ান সাগরিকা। এরপরই উন্মত্ত উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। এরপর ম্যাচে ৬ মিনিট যোগ করা হয়। কিন্তু সেই খেলা গিয়ে থামে ১৪ মিনিটে। অর্থাৎ খেলা হয় ১১৪ মিনিট। রেফারি শেষ বাঁশি বাজাতেই পুরো দল গিয়ে জড়িয়ে ধরেন শিউলি আজিমকে। একদিন আগেই মা হারানো দলের সিনিয়র এই ডিফেন্ডারকে ঘিরেই শুরু হয় বাংলাদেশের উল্লাস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD