বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন




স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে রোনালদোকে ‘খোঁচা’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:০১ am
Cristiano Ronaldo ক্রিস্টিয়ানো রোনালদো Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো
file pic

২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। তবে আনন্দঘন সেই আয়োজনেই জন্ম নেয় বিতর্ক।

খেলোয়াড়দের একে একে মঞ্চে ডাকার সময় স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে পরিচয় করিয়ে দিতে গিয়ে উপস্থাপক ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ করে একটি কটাক্ষপূর্ণ মন্তব্য করেন, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।

তিনি বলেন, ‘ওকে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। কিন্তু এই মানুষটি বিশ্বকাপ জিতেছে। কনফারেন্স লিগজয়ী, আমাদের বিশ্বচ্যাম্পিয়ন-ইয়েরেমি পিনো!’

এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে রোনালদোর প্রতি অপ্রয়োজনীয় উসকানি ও অসম্মানজনক মন্তব্য বলে সমালোচনা করেন। আবার কেউ কেউ এটিকে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে করা একটি রসিকতা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও বিশ্বকাপ শিরোপা কখনো জেতেননি। অন্যদিকে, ২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করেন ইয়েরেমি পিনো।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD