সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন




তুরস্কে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের দল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:১৮ pm
highway hig hway uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident ambulance অ্যাম্বুলেন্সে medically equipped vehicle transports patients treatment facilities hospitals hospital medical care provided patient transport Ambulances emergencies emergency services এ্যাম্বুলেন্স এম্বুলেন্স রোগী পরিবহন যানবাহন হাসপাতাল জরুরি চিকিৎসা সেবা Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন কারখানা আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস
file pic

তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনায় সহযোগিতার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সাহায্যকারী দল পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত করা হচ্ছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান সিকদারের সই করা পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার এক পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এক খুদে বার্তায় জানান, ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ককে সহায়তা দিতে বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা দিয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করছেন।

এক প্রতিক্রিয়ায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য একটি অভাবনীয় স্বীকৃতি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রত্যেক সদস্য এ জন্য গর্বিত বোধ করছেন। আমি বিশ্বাস করি, ফায়ার সার্ভিসের সব সদস্য নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবেন।’

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন, তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের (আইএনএসএআরএজি) স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD