সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন




৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:০২ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর
file pic

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর এক বাতিল হচ্ছে। শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ তিন পথে বিভিন্ন এয়ারলাইনস মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

সোমবার বিকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর পাঁচ হাজার ৪১৮ জন যাত্রী বাংলাদেশে আটকা পড়েছেন।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দু্টি, সাউদিয়া এয়ারলাইনসের তিনটি, রিয়াদ এয়ারওয়েজের তিনটি নিয়ে মোট ১২টি সরাসরি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। ইতিহাসপড়ুন

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাই দুবাইয়ের পাঁচটি নিয়ে মোট ৩৯টি ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন ।

নিহত অন্যদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।

এ ঘটনার রেশ না কাটতেই রোববার ফের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালান হুথিরা। এতে এক প্রবাসী পাকিস্তানি নিহত হওয়ার পাশাপাশি ১১ ব্যক্তি আহত হন।

এদিকে সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে কিশোরগঞ্জ থেকে বিমানবন্দরে এসেছিলেন মতিয়ার রহমান নামের এক যাত্রী। সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে তার সৌদি আরবে ফেরার কথা ছিল। বিমানবন্দর থেকে বের হয়ে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় তিনি জানান, দুই মাসের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে এসেছিলেন। কিন্তু বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর পান।

মতিয়ার রহমান বলেন, ভিসার মেয়াদ আর মাত্র পাঁচ দিন রয়েছে। এ অবস্থায় নির্ধারিত সময়ে সৌদি আরবে কর্মস্থলে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

বিমানবন্দরে বিভিন্ন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, শুধু ইন্ডিগো নয়, আরও কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে সৌদি আরবে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর পান অনেকে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব ফ্লাইট বাতিলের এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনস মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারলাইনসের তিনটি—মোট ১২টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি—মোট ৩৯টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD