বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন




সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ am
Dhaka-Ankara Dhaka Ankara Ankara Turkey President Recep Tayyip Erdoğan তুর্কি ইস্তাম্বুল তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ তাইয়িপ এরদোয়ান এরদোগান
file pic

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে এই সংকটে সৌদির প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট এই অবস্থান পুনর্ব্যক্ত করেন বলে জানায় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ফোনালাপে এরদোগান হুথি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং অঞ্চলের স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থন রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিনশ’র বেশি মানুষ আহত হন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারের হামলায় চারজন এবং রোববারের হামলায় আরও একজন নিহত হন।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD