বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন




বিএনপিই ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলেপুষে রাখছে: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:১৮ am
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন যৌক্তিক। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আন্দোলনের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না। যদি এই আন্দোলনে ফ্যাসিস্টারা ঢুকে থাকে এবং নৈরাজ্য করে, তাহলে এর দায় সরকারকে নিতে হবে।’

মঙ্গলবার পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘সারাদেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলেপুষে রাখছে বিএনপি। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’

‘সরকার সর্বত্র ব্যর্থ’ দাবি করে তিনি বলেন, ‘সরকারি দলের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করব– আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এ ছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা, যে পারফরমেন্স সেটার ওপরে আস্থা নেই, তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে।’

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD