সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন




অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:৫৩ pm
ইনডেক্স দাম বাড়বে কমবে Inflation মূল্যস্ফীতি dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down Inflation মূল্যস্ফীতি dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down
file pic/daily times

দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশীয় পয়েন্ট।

সোমবার বিবিএস প্রকাশিত অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে এই হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশীয় পয়েন্ট।

এদিকে গত বছরের একই সময়ের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি। গত বছরের অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশীয় পয়েন্ট।

গ্রাম ও শহর—উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে তা বেড়েছে। বিবিএসের হিসাবে, অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। এই সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে উঠেছে।

শহরাঞ্চলেও প্রায় একই চিত্র দেখা গেছে। অক্টোবরে এই অঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ, আগের মাসে যা ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহুরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমেছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে এই হার ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।

দীর্ঘমেয়াদি হিসাবেও মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। এর আগের ১২ মাসে এই হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ গড় মূল্যস্ফীতি কমলেও বাজারে নিত্যপণ্য ও সেবার উচ্চমূল্যের প্রভাব এখনো সাধারণ মানুষের ওপর রয়ে গেছে।

বিবিএসের হিসাবে, অক্টোবরে দেশে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের একই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ একদিকে মূল্যস্ফীতি আট শতাংশের ওপরে রয়েছে, অন্যদিকে মজুরি বৃদ্ধির গতি আট শতাংশের নিচে নেমে গেছে।

কৃষি, শিল্প ও সেবা—এই তিনটি খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে এই হার ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬২ শতাংশ হয়েছে। একইভাবে সেবা খাতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি বাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার নির্ধারণে ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্য ব্যবহার করা হয়। এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্পের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা অন্তর্ভুক্ত রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD