বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন




আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: শিক্ষামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১:১৫ pm
Dipu Moni Minister of Education দীপু মনি শিক্ষামন্ত্রী দীপু
file pic

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন হচ্ছে, যার শুরু হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন হচ্ছে।’রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইসলামপুর কামিল মাদ্রাসা ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়, তাহলে জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই।’তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায় তারা ৭১ এর হত্যাকারী ধর্ষণকারী, লুন্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। ৭৫ এর হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী তারাই আবার উদ্যত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার ও শিক্ষা প্রকৌশল অধিদফতর ও মাদ্রাসা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD